1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

ভাঙ্গুড়ায়  দুর্গাপূজার মেলায় যেতে না দেওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

  • প্রকাশিত : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩৫৫ বার পড়া হয়েছে

সফিক ইসলাম

বিশেষ প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় শারদীয় দুর্গাপূজা মেলা দেখতে যেতে বাধা দেওয়ায় রুমী খাতুন(১৩) নামের এক ছাত্রীর আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং সুরৎহাল প্রতিবেদন সোমরার(১৪ অক্টোবর) সকালে শেষে মর্গে প্রেরণ করেছেন। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

রোববার সন্ধ্যার দিকে উপজেলা খানমরিচ ইউনিয়নের পলাশ পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী ওই এলাকার ফরমান আলীর কন্যা ও ময়দান দীঘি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

জানা গেছে, বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জন দেখতে যাওয়ার জন্য তার মায়ের নিকট অনুমতি চায় । এ সময়  মায়ের নিকট হতে কিছু টাকা চান ওই স্কুল ছাত্রী। কিন্তু তার মা তাকে প্রতিমা বিসর্জন দেখতে যেতে নিষেধ করেন এবং টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে তিনি অভিমান করে তার শয়ন ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে অত্মহত্যা করেন। অনেক সময় পর তার মা সাংসারিক কাজকর্ম শেষ করে তার মেয়ে রুমী খাতুনের খোঁজ করতে থাকেন। পরে ঘরে গিয়ে দরজা বন্ধ দেখতে পান অনেক ডাক চিৎকারে ঘরের দরজা না খোলায় প্রতিবেশীর সহযোগিতায় দরজা ভেঙ্গে তাকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখতে পান। স্থানীয়দের সাহায়্যে ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামানো হয় এর মধ্যেই সে মারা যান। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন,  লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরত হাল প্রতিবেদন শেষে সোমরার সকালে মর্গে প্রেরণ করা হয়েছে। এবাপারে  থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group