1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

পাবনার জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়ি ভাঙচুর, থানায় অভিযোগ দায়ের

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

পাবনা জেলা প্রতিনিধি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাইদুল ইসলাম (৬৫) ও তার ছেলের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলার সময় সাইদুল ইসলামের স্ত্রী ঠেকাতে এলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে হামলাকারীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার দোগাছি ইউনিয়নের চর কোষাখালী গ্রামে।

এ ঘটনায় নয় জনের নাম উল্লেখ করে পাবনা থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগী সাইদুল ইসলামের ছেলে আব্দুল আওয়াল বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামীরা হলেন, ইসমাইল প্রামানিক (৫৫) দাউদ প্রামানিক (৫০) শহিদ প্রামানিক (৫৬) দুলাল প্রামানিক (৪৮) ইব্রাহিম প্রামানিক (৪০) সর্ব পিতা-মৃত আলম প্রামানিক, বাপ্পি প্রামানিক (৩০)রাব্বি প্রামানিক (২৮) সাব্বির হোসেন ওরফে মনিরুল (২৩) সাকিব প্রামানিক(২১) সর্ব পিতা দাউদ প্রামানিক। সর্ব সাং-চরকোষাখালী থানা,পাবনা সদর জেলা-পাবনা। অভিযোগ সূত্রে জানা যায়, আসামীদের সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে শত্রুতা চলছিলো,শত্রুতার এক পর্যায় গত (২৮ অক্টোবর ) তারিখ সন্ধ্যায় ৫:৩০ দিকে বিবাদীগন পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা,লোহার বড়,দা,ছ্যান,চাপাতি দেশীয় নিয়ে সাইদুল ইসলামের বসত বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে,সাইদুল ইসলাম গালিগালাজ করতে নিষেধ করলে সাইদুল ইসলামের ওপর হামলা করে,এক পর্যায় সাইদুল ইসলামের স্ত্রী ও ছেলে আব্দুল আওয়াল এগিয়ে আসলে তাদের ভয়ভীতি ও জীবন নাশের হুমকি প্রধান করা হয়। এ বিষয়ে অভিযোগ কারী আব্দুল আওয়াল সোমবার (২৮ অক্টোবর ) বলেন, বিবাদী গন অনেক ক্ষমতাধর ও খারাপ প্রকৃতির লোক, তারা যে কোনো সময় আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে,পরিশেষে তিনি ন্যায় বিচারের দাবি জানান প্রশাসনের নিকট।

এই বিষয়ে প্রতিবেদক ঘটনাটি জানতে চাইলে বিবাদী পক্ষের ইসমাইল প্রামাণিক বলেন, মিথ্যা ও বানোয়াটি মামলা দিয়ে আমার ও আমার পরিবারকে হয়রানি করার জন্য তারা বিভিন্ন সময় এরকম অভিযোগ তুলছেন।
এ বিষয়ে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন,তদন্ত চলছে,তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group