1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

পাবনায় অপহৃত ছাত্র উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩৪২ বার পড়া হয়েছে

পাবনা  জেলা প্রতিনিধি :পাবনার চাটমোহর উপজেলা এলাকা হতে অপহৃত মাদ্রাসা ছাত্র মো. রমজান আলীকে (১৩) উদ্ধার এবং অপহরণকারী মেহেদী হাসান সাগর (২৫) গ্রেফতার করেছে পাবনা র‌্যাব ১২। অপহরণকারী মেহেদী হাসান সাগর নওগাঁ জেলার দুবলহাটি গ্রামের মৃত আইনুদ্দিন ছেলে।

রবিবার ৩ নভেম্বর, সকালে র‌্যাব ১২, সিপিসি-২, পাবনা কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, ৩০ অক্টোবর (বুধবার) সকালে পাবনা জেলার চাটমোহর থানাধীন চড়াইকোল দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র মো. রমজান আলী (১৩) আটঘরিয়া থানাধীন তার নানা বাড়ি যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। ঐদিন সন্ধ্যায় ভিকটিমের পরিবার জানতে পারে রমজান আলী তার নানা বাড়ি যায়নি। পরবর্তীতে রাত আনুমানিক ৭ ঘটিকায় অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের মাকে জানায় নিখোঁজ রমজান আলী তাদের কাছে আছে এবং তাকে ফিরে পেতে হলে ৬০ হাজার টাকা দিতে হবে। টাকা দিতে ব্যর্থ হলে তার সন্তানকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা মোছাঃ ময়না খাতুন বাদী হয়ে পরের দিন অর্থাৎ ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) চাটমোহর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন,

র‌্যাব ১২ সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-২ পাবনা ও সিপিএসসি বগুড়ার একটি যৌথ অভিযানিক দল ২ নভেম্বর (শনিবার) রাত ৮ টার দিকে পাবনা জেলার ভাঙ্গুরা থানাধীন বড়াল ব্রিজ এলাকা হতে অপহৃত ভিকটিম মো. রমজান আলী, পিতাঃ মো. আকমল হোসেন, সাং-চড়াইকোল, উপজেলাঃ চাটমোহর, জেলাঃ পাবনাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার ও আসামি ধরতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group