1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

এসএসএফ এর অস্ত্র এখন সন্ত্রাসীদের হাতে, উদ্ধার অভিযানে যৌথ বাহিনী

  • প্রকাশিত : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

টাইমস ডেস্কঃ

স্পেশাল সিকিউরিটি ফোর্স(এসএসএফ) এর অস্ত্র এখন সন্ত্রাসীদের হাতে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন গত ৫ আগস্ট দায়িত্বরত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা ভল্টে অস্ত্র জমা রেখে গণভবন ছেড়ে চলে যান। পরে অভ্যুত্থানকারীরা গণভবনে ঢুকে পড়লে এক পর্যায়ে ভল্টে রাখা এসএসএফের ৩২টি অত্যাধুনিক অস্ত্রও লুট হয়। সেই থেকে এ পর্যন্ত ওই অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। গোয়েন্দারা ধারণা করছেন, লুট হওয়া ওই অস্ত্রগুলো হাতবদল হয়ে রাজধানীর বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের হাতে চলে গেছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ওই সময় পুলিশ, বিভিন্ন থানা, কারাগার ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাঁচ হাজার ৮২৯টি অস্ত্র এবং ছয় লাখ ছয় হাজার ৭৪২টি গুলি লুট হয়। এর মধ্যে তিন হাজার ৭৬৩টি অস্ত্র এবং দুই লাখ ৮৬ হাজার ৮২টি গুলি উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধারের বাইরে রয়েছে দুই হাজারের বেশি অস্ত্র।পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর জানান, গত ৪ সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত যৌথ বাহিনী অভিযান চালিয়ে উদ্ধার করেছে ৩৬৯টি অস্ত্র।

আবার উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে যাঁরা লুট করেছিলেন তাঁদের অনেকে সেগুলো জমা দিয়ে যান। তবে এসব অস্ত্রের মধ্যে এসএসএফের লুট হওয়া অস্ত্র রয়েছে কি না তা নিশ্চিত করতে পারেননি তিনি।জেনেভা ক্যাম্প : মাদক কারবারি পিচ্চি রাজাসহগ্রেপ্তার ৩২

সূত্র বলছে, মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের চিহ্নিত সন্ত্রাসী বাহিনীসহ আশপাশের এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের কাছে থানা ও গণভবন থেকে লুট হওয়া অস্ত্র থাকতে পারে। এসব অস্ত্র হাতে পেয়ে মাদক কারবারি ও চাঁদাবাজ সন্ত্রাসীরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াচ্ছে।

এরই মধ্যে মোহাম্মদপুরে একাধিক খুনের ঘটনার সঙ্গে জড়িত বানিয়া সোহেলকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে লুট করা অস্ত্র রয়েছে তার বাহিনীর কাছে।
জেনেভা ক্যাম্প ছাড়াও মোহাম্মদপুরের বেড়িবাঁধ, বসিলা, ঢাকা উদ্যান এলাকায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। গত আড়াই মাসে জেনেভা ক্যাম্পসহ মোহাম্মদপুর এলকায় ১২ জন হত্যার শিকার হয়েছে। প্রকাশ্যে দিনের বেলায় চলছে ছিনতাই, চাঁদাবাজি। নিরাপত্তাঝুঁকিতে সাধারণ মানুষ সন্ধ্যার আগেই বাসায় ফেরার চেষ্টা করছে।

অনেকে পরিবার নিয়ে এলাকা ছেড়েও চলে যাচ্ছে। এ পরিস্থিতিতে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ মিলে যৌথ অভিযান পরিচালনা করছে। যৌথ অভিযান শুরু হওয়ার পর জেনেভা ক্যাম্পের অনেক সন্ত্রাসী পালিয়ে গেছে।

সূত্র মতে, গত ৫ আগস্ট মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ আশপাশের এলাকার অনেক সন্ত্রাসী গণভবন, মোহাম্মদপুর, শেরেবাংলানগর ও আদাবর থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট করে। আবার যারা অস্ত্র চালাতে জানে না তারা দু-তিন হাজার টাকার বিনিময়ে অনেক অস্ত্র বিক্রিও করে দেয়। এই সুযোগে কারাগার থেকে বেরিয়ে আসা সন্ত্রাসীরা অস্ত্র সংগ্রহ করেছে বলেও তথ্য পাওয়া যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group