1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

স্ত্রীর লাশ অ্যাম্বুলেন্সে করে ফেরার সময় সড়ক দূর্ঘটনায় মারা গেলেন স্বামীও

  • প্রকাশিত : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

টাইমস ডেস্কঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রীর মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়ি ফিরছিলেন স্বামী ফরিদুল ইসলামসহ স্বজনরা। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন স্বামীও। স্ত্রীর সঙ্গেই নিথর দেহ হয়ে বাড়ি ফিরলেন তিনি।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে সাভারের ধামরাই উপজেলার বালিথা নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ফরিদুল ইসলাম। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা হেনা খাতুন ও রাইসুল ইসলাম গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ফের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে গেছে, ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে স্ত্রী সুলতানার মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গ্রামে যাচ্ছিলেন স্বামী ফরিদুলসহ দুইজন স্বজন। পথিমধ্যে স্ত্রীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সেটি ধামরাই উপজেলার বালিথা এলাকায় পৌঁছালে গাড়িটি চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মারা যান নিহত সুলতানার স্বামীও। এতে অ্যাম্বুলেন্সে থাকা অপর দুইজন গুরতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় খবর পেয়ে গোলড়া হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপল চন্দ্র দাস বলেন, সুলতানার বাবার বাড়িতে মরদেহ দাফনের জন্য মানিকগঞ্জ জেলার ধানকোড়া গ্রামে নেয়ার সময় বালিথা এলাকায় তাদের বহনকারী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সুলতানার স্বামীও নিহত হন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে যথাযথভাবে আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ উভয়ের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group