1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা মামলার আসামী দিপু গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

টাইমস ডেস্কঃ পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিককে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি তৌফিক আহমেদ সুপ্ত ওরফে গুলি দিপুকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২০ নভেম্বর) রাতে উপজেলার পাকশি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দিপু পাকশির দিয়াড় বাঘইল এলাকার শাহিন হোসেনের ছেলে। এর আগে, আরেক আসামি হাজেরা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। যুবলীগ কর্মী  মানিককে গুলি করে হত্যার পর পালিয়ে থাকা আসামীদের ধরতে অভিযান অব্যাহত থাকে, তার ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে মামলার অন্যতম আসামি গুলি দিপু নিজ এলাকায় অবস্থান করছেন। র‍্যাব-১২ সিপিসি-২ এর একটি দল পাকশি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১২ সিপিসি-২ পাবনার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন চৌধুরি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঈশ্বরদী থানার পরিদর্শক(তদন্ত) মনিরুল ইসলাম বলেন, গত ১৮ নভেম্বর যুবলীগ কর্মী মানিককে  গুলি করে হত্যার ঘটনায় মানিকের বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় ১২ জনের নাম উল্লেখ করে ও আরো ৭-৮ জন অজ্ঞাত জনের নামে মামলা করেন সেই মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এবং বাকী আসামীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group