1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

পাবনা জেলা প্রশাসক এর নিকট সাদ পন্থিদের স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধিঃ তাবলিগ জামাতের অন্যতম মুরব্বি মাওলানা সাদ কান্ধলভিকে আসন্ন বিশ্ব ইজতেমায় আনতে পাবনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন তার অনুসারীরা।
সোমবার ১৯ নভেম্বর সকালে পাবনা জেলা তাবলীগ জামাতের মুরুব্বী সাইফুর রহমানের নেতৃত্বে পাবনা জেলার সকল তাবলীগ জামাতের একটি দল পাবনা জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় গিয়ে এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ আহমেদ। স্মারকলিপিতে তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ কান্দলভিকে আসন্ন বিশ্ব ইজতেমায় কোন বাধা ছাড়া অংশগ্রহণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

পাবনা জেলার মাওলানা সাদের অনুসারীরা বলেন, আমাদের মুরুব্বী কে সাত বছর ধরে মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। বৈষম্যের অবসান ঘটিয়ে তাকে এ বছরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের অনুমতি দিতে হবে।

স্মারকলিপি প্রদান শেষে মাওলানা সাদের অনুসারীরা পুলিশ সুপারের কার্যালয় গিয়ে স্মারকলিপি প্রদান করে।
পাবনা জেলার শত শত মুসল্লি পাবনার প্রধান সড়ক হয়ে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় অবস্থান নেন।
স্মারকলিপি জমা দেওয়ার পর সাদপন্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শেষ করে মারকাজ মসজিদে ফিরে যান।
তবে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাবলিগ জামাতের সাদপন্থীরা।

২০১৮ সাল থেকে ভারতের আলেম মাওলানা সাদ কান্দলভি বাংলাদেশে প্রবেশের অনুমতি পাননি। তার কিছু বক্তব্য নিয়ে তাবলিগ জামাতের একটি অংশের মধ্যে বিতর্ক ও বিভাজন দেখা রয়েছে। এই বিভক্তির জেরে তাকে ইজতেমায় আনার বিষয়টি দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group