1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতার, সম্পাদক জহুরুল  নির্বাচিত

  • প্রকাশিত : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধিঃ পাবনা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে আখতারুজ্জামান আখতার (যুগান্তর, চ্যানেল আই) সভাপতি এবং জহুরুল ইসলাম (কালবেলা) সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে গণনা শেষে রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি ছিফাত রহমান সনম (দৈনিক ইছামতি) ও এসএম আলাউদ্দিন (নয়া দিগন্ত)।
যুগ্ম-সম্পাদক পদে মোখলেছুর রহমান খান বিপ্লব (দৈনিক ইছামতি), অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ (আরটিভি), ক্রীড়া সম্পাদক পদে ইমরোজ খন্দকার বাপ্পী (জিটিভি), কল্যাণ সম্পাদক পদে কলিট তালুকদার (যমুনা টেলিভিশন)‌।

নির্বাহী সদস্য পদে আবু হাসনা মুহাম্মদ আইয়ুব (আজকের ইতিহাস), রফিকুল ইসলাম সুইট (বাসস), শাহীন রহমান (চ্যানেল ২৪ ও আজকের পত্রিকা), জিকে সাদী, আরিফ আহমেদ সিদ্দিকী (যায় যায় দিন), সুশীল কুমার তরফদার ও মিজানুর‌ রহমান বৈশাখী টেলিভিশন)।

মোট ৬২ ভোটারের মধ্যে ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট শাজাহান আলী মণ্ডল ও অধ্যাপক জহুরুল ইসলাম।

নবনির্বাচিত সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের আজকে ভোট সম্পন্ন হয়েছে। পাবনার সাংবাদিকদের অধিকার আদায়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। পাবনা প্রেসক্লাবের যে ঐতিহ্য  রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group