1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩০ বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধিঃ

বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব’র পাবনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮শে ডিসেম্বর (শনিবার) দুপুরে পাবনা জেলা পরিষদের আব্দুর রশিদ মিলনায়তনে জাকজমকপূর্ণ ভাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেসক্লাব’র পাবনা জেলা শাখার আহবায়ক হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার সদস্য সচিব মনিরুজ্জামান মুন্না’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব সোহেল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হালিম মন্ডল, রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হাসান ইমাম তালুকদার, রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এনামুল হল স্বাধীন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সভাপতি ও দৈনিক খবর বাংলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, সুজানগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, দৈনিক আজকের দর্পন পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স, দৈনিক ভোরের ডাক পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি আলমগীর হুসাইন অর্থ, আনন্দ বাজার পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি শিশির আহমেদ, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, দৈনিক কালের কন্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া (পাবনা জেলা) প্রতিনিধি রাজিব জোয়ার্দার, দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি রোকন বিশ্বাস সহ বাংলাদেশ প্রেসক্লাবের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।

বাংলাদেশ প্রেসক্লাবের সম্মেলন কে সফল করতে নিরলস পরিশ্রম করেছেন দৈনিক জনবানী পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি আলাউদ্দিন হোসেন অর্ণব, আমাদের মাতৃভূমি পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মোমিন, আজকের দর্পন পত্রিকার ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

সম্মেলনে বক্তারা, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। একইসাথে মফস্বলে কর্মরত গণমাধ্যম কর্মীদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরে একাত্তর টেলিভিশনের ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান হাফিজ কে সভাপতি ও দৈনিক ভোরের সময় পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মুন্না কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট পাবনা জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group