1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

সরু ও ভাঙ্গাচোরা রাস্তা চরম দুর্ভোগে এলাকাবাসী

  • প্রকাশিত : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ পাবনা পৌর এলাকার ৪নং ওয়ার্ড ঢাকা রোড দক্ষিন রাঘবপুর জামে মসজিদের পাশেই দক্ষিন রামচন্দ্রপুর “বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ রাশু” বাইলেন সড়কটি প্রবেশদ্বার থেকে ইছামতি নদীর উপর দিয়ে (যেটা এখন খালে পরিণত হয়েছে)ভিতরে যাওয়া এক দেড়শো ফুট রাস্তা খুবই বেহাল দশা।

রাস্তাটি পৌর এলাকার মধ্যে হলেও যোগাযোগের অনুপযোগী। ১৯৯৬ সালে রাস্তাটি পাকা হয়। তারপর থেকে বছরের পর বছর ধরে কাত হওয়া নষ্ট আরসিসি ঢালাই রাস্তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক জায়গায় রড বেরিয়ে উঁচু হয়ে আছে যেটাতে পথচারী অনেকেই হাঁটার সময় খোঁচা খেয়ে আহত হচ্ছেন। সড়কের পাশে ড্রেনের বিভিন্ন অংশ ভেঙে বর্জ্য নিষ্কাশন বন্ধ হয়ে পরিবেশ দূষণ হচ্ছে। বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। একটি সাইবোর্ড থাকলেও তাতে লেখা রাস্তার নাম মুছে গেছে।

রাস্তার প্রবেশদ্বার কোবাদের তেল পাম্পের সামনে একটু চওড়া থাকলেও ভেতরের দিকে একদম শরু। শেষ মাথা পর্যন্ত হাজারেরও বেশি বাসিন্দা রয়েছে। এখানে কোনোমতে রিক্সা-ভ্যান ঢুকলেও গর্ভবতী কোন মহিলাকে অথবা কোন অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হলে পায়ে হেঁটে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। অ্যাম্বুলেন্স ঢোকার কোন উপায় নাই। অগ্নিকাণ্ডের মতো কোনো দুর্ঘটনা ঘটলে প্রতিকার পাবার মতো গাড়ি যাতায়াতেরও কোনো উপায় নেই। কেউ মারা গেলে খাটিয়ে আনা নেয়ার জায়গাটাও চোখে পড়েনা। বিদ্যুতের তার গুলোও ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে আছে। অনেকে দুর্ঘটনা রোধে নিজ বাড়ির দেয়ালে লোহার অ্যাঙ্গেলে স্ক্রু মেরে তার উপর দিয়ে বিদ্যুতের তার দিয়ে রাস্তা থেকে নিরাপদ উচুতে রেখেছেন। এমন একটি ঝুঁকিপূর্ণ রাস্তায় চলাচল করলে যে কোন সময় যে কারো প্রাণ যেতে পারে।

এলাকাবাসীর অভিযোগ, রাস্তা নির্মাণ বা সংস্কার কাজ করতে হবে। পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা দুর্বল। পৌরসভায় আবর্জনার কোনো ভাগার নেই। ময়লা অপসারণের জন্য পর্যাপ্ত গাড়ি বা জনবলও নেই। তাই যত্রতত্র ময়লা আবর্জনার স্তুপ দেখা যায়।

পৌর প্রশাসক (অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব) শরীফ আহম্মেদ বলেন রাস্তাটা যে শরু এবং ভাঙ্গা এ বিষয়টি আমরা অবগত হলাম। স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে পৌরসভায় ইঞ্জিনিয়াররা আছেন তাদের সাথে আমরা কথা বলে দ্রুত সংস্কারের ব্যবস্থা করব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group