1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

অপহৃত নারী চিকিৎসক পাবনায় উদ্ধার, গ্রেপ্তার ৪

  • প্রকাশিত : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

মোঃ রাজিব জোয়ার্দ্দার:

রাজশাহী থেকে এক নারী চিকিৎসক অপহরণের একদিন পর পাবনা থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় জড়িত চারজন আসামিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরের পাবনা শহর থেকে র‌্যাব ১২ এর একটি ফোর্স তাকে উদ্ধার করে। পরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজন আসামিকে আটক করা হয়। এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকা থেকে ওই চিকিৎসককে অপহরণ করা হয়।

অপহৃত চিকিৎসক (২৬) রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ থেকে সম্প্রতি ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) শেষ করেছেন। তার বাবা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি পরিবার নিয়ে নগরের চন্দ্রিমা আবাসিক এলাকায় থাকেন। সোমবার ভোরে বাসা থেকেই বাবা-মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়। ওই চিকিৎসকের বাবাকে পথে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় ফেলে রাখে অপহরণকারীরা।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজশাহীর বাসা থেকে অপহৃত ওই নারী চিকিৎসককে পাবনা শহর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজন আসামিকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group