1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ, আহত ৩০

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধিঃ

পাবনার বেড়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুগ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরে দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষ সেনাবাহিনীর তৎপরতায় নিয়ন্ত্রণে আসে।

বুধবার (০১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বেড়া বাজার এলাকার কাদের ডাক্তারের মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেড়ায় বেশ কয়েকটি মিছিল বের হয়। দুপুরে দুদিক থেকে আসা দুটি মিছিল কাদের ডাক্তারের মোড়ে এসে পৌঁছালে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। পরে মসজিদে মাইকিং করে উপজেলার পৌর এলাকার হাতিগাড়া ও বনগ্রাম সওদাগর পাড়ার মধ্যে এলাকাভিত্তিক সংঘর্ষে রূপ নেয়।

এ সময় দেশীয় নানা অস্ত্র নিয়ে উভয়পক্ষ পাল্টাপাল্টি হামলা করে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে তাদের উপরও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

সংঘর্ষে লিপ্ত দুটি মিছিলের একটির নেতৃত্বে বেড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মুরাদ ও অন্যটির নেতৃত্বে পৌর ১ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক প্রান্ত সওদাগর ও ২নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক বক্কার ছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশের একটি সূত্র।

বর্তমানে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে বেড়া পৌর যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর মোল্লাসহ উভয়পক্ষের ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত দুজন বনগ্রাম মহল্লার রাহাত সওদাগর ও আবু হানিফকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকল হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যান্য আহতদের মধ্যে সাকিল, তুষার সওদাগর, রাসেল, শাহজাহান, আয়মান, মনিরুল, কাওসার, ইমরান, সোলাইমান শেখ ও ইয়াছিনসহ অন্তত ২০-৩০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা পৌর এলাকার বনগ্রাম হাতিগাড়া ও শেখপাড়া মহল্লার বাসিন্দা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোরশেদুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর দুই প্ল্যাটুন সদস্য ও বেড়া সাঁথিয়া ও আমিনপুর থানার পুলিশ দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

বেড়া থানার ওসি অলিউর রহমান জানান, বেড়া-সাঁথিয়া ও আমিনপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর দুই প্ল্যাটুন সদস্য উপস্থিত হয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তারা এলাকার শান্তি ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে।

বেড়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মানিক হোসেন বলেন, ‘দুই গ্রামের ছেলেদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। পরে দুদল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পরে। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group