1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

পাবনার ঈশ্বরদীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

  • প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

টাইমস ডেস্কঃ পাবনার ঈশ্বরদীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে লিপু (৪০) নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাকশীর রূপপুর বিবিসি বাজার-সংলগ্ন রূপপুর কিন্ডার গার্ডেনের পাশে এ ঘটনা ঘটে। লিপু উপজেলার পাকশীর চররুপপুর ফটু মার্কেট এলাকার লতিফ প্রামাণিকের ছেলে ও স্বেচ্ছাসেবক দলের কর্মী।

এ বিষয়ে পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুল খালেক বলেন, ‘আমার দলের কর্মী লিপু, রাসেল, সজীবসহ চার-পাঁচজন উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী টনি বিশ্বাসের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় টনি বিশ্বাসের ভাতিজা চন্দন, জ্যোতি, কালুসহ কয়েকজন তাদের বাধা দেয়। তারা লিপুদের টনি বিশ্বাসের গ্রুপের হয়ে কাজ করতে বলেন। এতে রাজি না হওয়ায় হামলা করে। এক পর্যায়ে লিপুর বাম পায়ে গুলি করে টনি বিশ্বাসের লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা লিপুকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আমি আইনি পদক্ষেপ নেব।’

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী টনি বিশ্বাস বলেন, ‘আমি পারিবারিক কাজে বাহিরে আছি। আমার কোনো ভাতিজা বা কর্মী কারও ওপর হামলা বা গুলি করেনি। কারা গুলি করেছে আমি জানি না।’

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, রূপপুর ফাঁড়ির মাধ্যমে সংঘর্ষে খবর পেয়েছি। পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও কেউ অভিযোগ করেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group