1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

মাহফিল থেকে সমালোচনাকারীদের যে বার্তা দিলেন আজহারী

  • প্রকাশিত : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

নাগরিক হিসেবে দেশের যেকোনো সমস্যা-অসঙ্গতি নিয়ে মত প্রকাশের অধিকার রয়েছে, এজন্য আমাকে রাজনীতিতে আসতে হবে—এরকম মন্তব্য করা ঠিক না বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী।

শনিবার (১১ জানুয়ারি) রাতে সিলেটের এমসি কলেজ মাঠে তাফসিরুল কুরআন মাহফিলে সম্প্রতি বিএনপি নেতাদের মন্তব্য প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

আজহারী বলেন, ‘আমি একজন আলেম। এর বাইরে আমার একটি পরিচয় রয়েছে। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যেকোনো সমস্যা অসঙ্গতি বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার রয়েছে। আপনারাই তো বাকস্বাধীনতার কথা বলেন, আপনারাই যদি আবার কোনো মন্তব্যের ব্যাপারে বলেন রাজনীতিতে আসেন এটা ঠিক হবে না।’

তিনি বলেন, ‘কোনো দল এটা নিয়ে কথা বলেনি। আপনারা এটা নিজেদের গায়ে নিয়ে যেভাবে মাখলেন, সেটা ঠিক হয়নি। এটা খুবই অনভিপ্রেত।’

এই ইসলামী বক্তা বলেন, ‘কোনো দলকে টার্গেট করে কিংবা কোনো দলের পক্ষে আমরা কথা বলি না। আমরা কুরআন সুন্নাহর কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি। একটা সাধারণ কথা নিজেদের গায়ে নিয়ে যদি ক্ষোভ প্রকাশ করেন আর ক্ষুব্ধ প্রতিবাদ জানান তাহলে সাধারণ মানুষের কাছে আপনাদের ব্যাপারে একটা নেগেটিভ মেসেজ যাবে। এটা আমরা চাই না।’

তিনি বলেন, ‘গতানুগতিক রাজনৈতিক চর্চা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। যখন ক্ষমতার পালাবদল হয়, তখন ওই দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি। এর আগে কোনোভাবে জানা যায় না। প্রতিটি দলের ভেতরে এই বাজে চর্চা রয়েছে। এখন আমাদের শুধরে নেওয়ার সময় এসেছে। আমরা চাই না এদেশে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি থাকুক। আমাদের নিবন্ধিত ৩৮টি দলেরই এখন শপথ নেওয়ার সময় এসেছে।’

জানা গেছে, শনিবার খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিন ছিল। এদিন রাত আটটায় তাফসির পেশ করতে মঞ্চে ওঠেন আজহারী।

প্রসঙ্গত, সম্প্রতি অনুষ্ঠিত এক মাহফিলে মিজানুর রহমান আজহারী বলেছিলেন, ‘ইসলামের আলোকে দেশ সাজাবো। কোনো জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টি হতে দেওয়া যাবে না। ১৫ বছরে দেশে প্রচুর লুটপাট হয়েছে। যখন অন্য দেশ উন্নয়নে ব্যস্ত, তখন আমাদের দেশের সরকার লুটপাটে মগ্ন। এক দল যায়, আরেক দল এসে লুটপাট চালায়। আমাদের কোরআনের আলোকে দেশ গড়তে হবে।’

তার এই বক্তব্যের প্রতিবাদে এক আলোচনায় আজহারীকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে জামায়াতে যোগ দেওয়ার পরামর্শ দেন একটি দলের নেতা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group