1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আজিম উদ্দিন হাস্যউজ্জ্বল ও মানবিক মানুষ ছিলেন স্মরণসভায় বক্তারা পাবনা তথা দেশের গৌরব হালিম খান ও রোজ দম্পতির দুই সন্তান জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্পের, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা ঠাকুর অনুকূলের মন্দিরে দানবাক্স ভেঙে চুরির ঘটনায় যুবক আটক গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পাবনায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী
শিরোনাম:
আজিম উদ্দিন হাস্যউজ্জ্বল ও মানবিক মানুষ ছিলেন স্মরণসভায় বক্তারা পাবনা তথা দেশের গৌরব হালিম খান ও রোজ দম্পতির দুই সন্তান জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্পের, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা ঠাকুর অনুকূলের মন্দিরে দানবাক্স ভেঙে চুরির ঘটনায় যুবক আটক গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পাবনায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী

সীমান্ত সম্ভারে দোকানে চুরি : ৫০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৩

  • প্রকাশিত : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

রাজধানীর সীমান্ত সম্ভারের ‘ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স’ থেকে ১৫৯ ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের থেকে ৫০ ভরি স্বর্ণ উদ্ধার করা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫) ও সাদ্দাম হোসেন (৩১)।

আজ রোববার (১২ জানুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

ডিবির যুগ্ম কমিশনার বলেন, গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে শনিবার (১১ জানুয়ারি) পর্যন্ত ধারাবাহিক অভিযান চালিয়ে কক্সবাজার ও কুমিল্লা থেকে তিনজনকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৫০ ভরি আট আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

নাসিরুল ইসলাম বলেন, গত শুক্রবার (৩ জানুয়ারি) আনুমানিক দুপুর ১টায় ধানমণ্ডি মডেল থানাধীন বিজিবি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরের ‘ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স’ (দোকান নং ০১৪ ও ০১৫) শো-রুমে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শো-রুমের মালিক কাজী আকাশ বাদী হয়ে ধানমণ্ডি মডেল থানায় একটি মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা চোরেরা শো-রুমের তালা কেটে ভেতরে ঢুকে ১৫৯ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৫০ লাখ ২৮ হাজার ৮০০ টাকা।

ডিবির এই যুগ্ম কমিশনার আরও বলেন, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, এক অভিনব পদ্ধতিতে শো-রুমের সাটার কেটে ভেতরে প্রবেশ করে মাত্র আট মিনিটের মধ্যে স্বর্ণালঙ্কার চুরি করে সংঘবদ্ধ চোরচক্র পালিয়ে যায়। ওই দলের একজন একটি চাদর দিয়ে দোকানের সামনে শেড তৈরি করে এবং অপর একজন দ্রুত সাটারের তালা কাটে। তৃতীয় এক ব্যক্তি শোরুমে প্রবেশ করে ডিসপ্লে থেকে স্বর্ণালঙ্কার বের করে একটি হ্যাভারসেক ব্যাগে ভর্তি করে দ্রুত বের হয়ে আসে। এ ছাড়া আরও কয়েকজনকে শোরুমের চারপাশে ঘোরাফেরা করতে দেখা যায়।

মোহাম্মদ নাসিরুল ইসলাম আরও বলেন, ভিডিও ফুটেজে প্রাপ্ত ছবির সঙ্গে প্রযুক্তিগত বিশ্লেষণ এবং অন্যান্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ গত ৯ জানুয়ারি অভিযান পরিচালনা করে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে মো. রুবেল নামে একজনকে হেফাজতে নেয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে পরবর্তীতে কুমিল্লার দেবীদ্বার বাজার সংলগ্ন নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে সফিক ওরফে সোহেলকে হেফাজতে নেওয়া হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার মুরাদনগর থানা এলাকার কোম্পানীগঞ্জ বাজারের একটি জুয়েলারি দোকান থেকে ২৮ ভরি ১৪ আনা চুরি যাওয়া স্বর্ণালংকার এবং ২১ ভরি ১০ আনা চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে সাদ্দাম হোসেন নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হলেও আট থেকে নয়জন চুরির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া অবশিষ্ট স্বর্ণালঙ্কার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group