1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন

  • প্রকাশিত : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার মিরপুরে পাওনা টাকা চাইতে গিয়ে এক যুবক খুন হয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) রাত পৌনে আটটার দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চাঁদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম আল-আমিন সরদার। তিনি তালবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম রানাখড়িয়ার রবিউল সরদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, আল-আমিন ও তার বাবা রবিউল ওই এলাকায় মাংসের ব্যবসা করতেন। একই এলাকার আসাদুলের কাছে তাদের বেশ কিছুদিন আগের মাংস বিক্রির টাকা পাওনা ছিলো। কিন্তু আসাদুল টাকা না পরিশোধ করে তালবাহনা করছিলেন। পরে রোববার বিকেলে রবিউল টাকা চাইলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এর জের ধরে রাতে আসাদুল এবং তার দুই ছেলে আকুল ও আকাশ আরও কয়েকজন সঙ্গে করে চাঁদ মার্কেটে এসে রবিউলের ওপর হামলা চালায়। এ সময় আল-আমিন ও লিটন প্রতিবাদ করলে আকুল ও আকাশের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আল-আমিন এবং লিটনকে কুপিয়ে পালিয়ে যায়। পরে আহত দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) হোসেন ইমাম বলেন, ধারালো কিছু দিয়ে পেটে আঘাত করা হয়েছে। সে কারণে অতিরিক্ত রক্তক্ষরণে আল-আমিনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আল-আমিনকে হত্যা করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় আহত অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। এ ছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group