1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

কালীগঞ্জে পেট্রোল পাম্প থেকে বাস চুরি

  • প্রকাশিত : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার একটি পেট্রোল পাম্প থেকে হাবিব পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস চুরি হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন থেকে বাসটি চুরি হয়।

বুধবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক।

জানা যায়, বুড়িমারী থেকে ঢাকা রুটে চলাচল করে হাবিব পরিবহন। গাড়ির সমস্যা থাকায় কয়েকদিন ধরে বাসটি তুষভান্ডার রওশন ফিলিং স্টেশনে (তেলের পাম) রাখা হয়। পরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একটি কালো মাইক্রোবাস নিয়ে এসে কয়েকজন বাসটিকে ধাক্কা দিয়ে চালু করে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।

হাবিব পরিবহনের মালিক রায়হান বলেন, ‘পেট্রোল পাম্প থেকে কারা বাসটি নিয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কিছুদিন আগে কুড়িগ্রামের ফজলু মিয়ার কাছ থেকে বাসটি নেওয়া হয়েছিল। কয়েকজন বন্ধু মিলে বাসের ব্যবসা চালু করেছিলাম।’

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, ‘সম্ভবত পাওনা টাকাকে কেন্দ্র করে কুড়িগ্রামের মালিক বাসটি নিয়ে গেছেন। স্থানীয়দের কাছে এমন তথ্য পাওয়া গেছে। তবে কাউকে না বলে এভাবে বাস নিয়ে গিয়ে ঠিক করেননি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group