1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

বাংলাদেশের উপরাষ্ট্রদূতকে যে কারণে তলব করেছে ভারত

  • প্রকাশিত : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই পরিপ্রেক্ষিতে নয়াদিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র রফিকুল আলম।

তিনি বলেন, ‘ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের পরিপ্রেক্ষিতে নয়াদিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে ভারতের পরারষ্ট্র মন্ত্রণালয় ডেকেছিল। ডেপুটি হাইকমিশনার বাংলাদেশের উদ্বেগের কথা জানান।’

ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছেন? প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেন, ‘শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন কিংবা সে দেশের নাগরিকত্ব নিয়েছেন কি না, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানা নেই।’

আগামী ২১ থেকে ২৪ জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ড সফর করবেন বলে জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ঢাকা-দিল্লি দ্বিপক্ষীয় সব চুক্তি ভারতের ওয়েবসাইটে আছে, আমলাতান্ত্রিক অদক্ষতায় বাংলাদেশে এটা প্রকাশিত হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group