1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত  দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু
শিরোনাম:

মালয়েশিয়ায় ৭৬ বাংলাদেশি আটক

  • প্রকাশিত : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

টাইমস ডেস্কঃমালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ১২১ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আটকদের মধ্যে ৭৬ জন বাংলাদেশিও আছেন। দেশটির পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে টানা দুইদিনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ।

বিবৃতি অনুযায়ী, ক্যামেরন হাইল্যান্ডসে দুই দিনের যৌথ অভিযানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে মোট ১২১ জন বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী। আটকদের মধ্যে ৭৬ জন বাংলাদেশি ছাড়াও ২২ জন ইন্দোনেশিয়ান, ১৪ জন মিয়ানমার, চারজন পাকিস্তানি, দুইজন ভারতীয়, দুইজন নেপালি এবং একজন ভিয়েতনামি নাগরিক রয়েছেন। আটকদের মধ্যে ১১১ জন পুরুষ এবং ১০ জন নারী।

ক্যামেরন হাইল্যান্ডস জেলা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আজরি রামলি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পাহাড়ি পর্যটন ক্যামেরন হাইল্যান্ডসে বিদেশিদের অপরাধের প্রবণতা বেড়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে জেলায় অপরাধীদের নির্মূল করতে মালয়েশিয়ার পুলিশ, জাতীয় নিরাপত্তা কাউন্সিল, ইমিগ্রেশন বিভাগ, যানবাহন বিভাগ, কাস্টমস বিভাগ, শ্রম বিভাগ, রাজ্য প্রয়োগ বিভাগ, ক্যামেরন হাইল্যান্ডস জেলা কাউন্সিল, ক্যামেরন হাইল্যান্ডস জেলা ভূমি অফিস এবং দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরের ১৪৩ জন কর্মকর্তা অভিযানে অংশ নেন।

অভিযানকালে ৫৬টি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ৬৮৬ জন স্থানীয় এবং দুই হাজার ৯০ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে ১২১ জন বিদেশিকে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group