1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

তাবলীগ জামাতের সংকট নিরসনের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:তাবলীগ জামাতের সাদপন্থী ও জোবায়ের উভয় পক্ষের মধ্যে বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) জুমার নামাজের আগে কুড়িগ্রাম জেলার সচেতন ছাত্র সমাজের আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সচেতন ছাত্র সমাজের পক্ষে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ইসমাইল হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন।

এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান, ছাত্রনেতা ইফতে খাইরুল, কারমাইকেল কলেজের শিক্ষার্থী আমান প্রমুখ।

বক্তারা বলেন, তাবলীগ জামাত মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাওয়াহ কার্যক্রমের অন্যতম মাধ্যম। সাম্প্রতিক বছরগুলোতে তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষে রূপ নিয়েছে যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। এই পরিস্থিতি শুধু তাবলীগ জামাতেরই ক্ষতি করছে না, বরং বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য ও সৌহার্দ্যকেও প্রশ্নবিদ্ধ করছে।

তারা একে অপরের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক বক্তব্য বা কার্যক্রম থেকে বিরত রাখা এবং ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান। তা না হলে, পূর্বে স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ছাত্র সমাজ ও সচেতন নাগরিকদের নিয়ে আরও জোরালোভাবে পালন করা হবে বলে হুমকি দেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group