1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

রুদ্ধশ্বাস ম্যাচে সিলেটকে কাঁদাল ঢাকা

  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:দ্ধশ্বাস এক ম্যাচ দেখল দর্শকরা। শেষ ওভারে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ২৩ রান। হাতে পাঁচ উইকেট। মুস্তাফিজুর রহমান সেটি নিতে দেননি খুলনাকে। তার করা শেষ ওভার থেকে সিলেটের ব্যাটাররা ১৬ রান তুললেও হারিয়েছে দুই উইকেট। বিপিএলে আজ সোমবার (২০ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ছয় রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেটে ১৯৬ রান তোলে ঢাকা। জবাবে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৯০ রানে থামে সিলেট।

বড় লক্ষ্য তাড়ায় সিলেটের ওপেনার জর্জি মুনসে তিন রান করে বোল্ড হন মোসাদ্দেক হোসেন সৈকতের বলে। তবে, অন্য ওপেনার রনি তালুকদার খেলেন ৪৪ বলে ৬৮ রানের দারুণ ইনিংস। তিনি বোল্ড হন থিসারা পেরেরার বলে। জাকির হাসান ওয়ানডাউনে নেমে বাড়ান দলের বিপদ। মুস্তাফিজের বলে বিদায় নেন আট রানে।

৩২ বলে ৩৬ রান করে পেরেরার বলে ফিরতি ক্যাচ দেন অ্যারন জোন্স। জাকির আলী অনিক চেষ্টা করেছিলেন ১৩ বলে ২৮ রান করে। কিন্তু থেমে যান মুকিদুল ইসলামের শিকার হয়ে। শেষ দিকে সিলেট অধিনায়ক আরিফুল হক ও সামিউল্লাহ শিনওয়ারি দলকে জয়ের দ্বারপ্রান্তেই নিয়ে যান। শেষ হাসিটা হাসাতে পারেননি অল্পের জন্য। আরিফুল ১৩ বলে ২৯ করেন, শিনওয়ারি তোলেন চার করে ১২ রান।

ঢাকার পক্ষে মুস্তাফিজ ও পেরেরা দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান মোসাদ্দেক ও মুকিদুল।

এর আগে টস জিতে ব্যাটিং বেছে নেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক তানজিদ হাসান তামিম ভালো শুরু এনে দিয়ে বিদায় নেন ১৬ বলে ২২ রান করে। আরিফুল হকের ক্যাচ বানিয়ে তাকে ফেরান টিপু সুলতান। টপঅর্ডারে ঢাকার দুই ব্যাটার জেপি কোটজে ও মোসাদ্দেক হোসেন সৈকত ব্যর্থ হন। কোটজে ৯ ও সৈকত চার রানে বিদায় নেন।

এরপর লিটনের সঙ্গে মিলে ছন্দে থাকা সাব্বির রহমান চেষ্টা করেন দলকে কক্ষপথে ফেরাতে। ২১ বলে ২৪ করে টিপুর ডেলিভারিতে বোল্ড হন সাব্বির। একপ্রান্তে অধিনায়ক পেরেরাকে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান লিটন। রুয়েল মিয়ার বলে সুমন খানের ক্যাচে পরিণত হওয়ার আগে লিটনের ব্যাট থেকে আসে ৪৮ বলে ৭০ রানের ঝলমলে ইনিংস। যা তিনি সাজান সমান চারটি করে চার ও ছক্কায়। ঝড় তোলেন পেরেরাও। সাজঘরে ফেরার আগে সমান তিনটি করে চার ও ছক্কায় ৩৭ রান করেন তিনি।

সিলেটের পক্ষে টিপু সুলতান ও সামিউল্লাহ সিনওয়ারি দুটি করে উইকেট পান। একটি করে উইকেট নেন সুমন ও রুয়েল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group