1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে আগের ভ্যাট ফিরিয়ে চার প্রজ্ঞাপন

  • প্রকাশিত : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:ওষুধ, রেস্তোরাঁ, ওয়ার্কশপ ও মোবাইল সেবায় বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (২২ জানুয়ারি) সংস্থাটির জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ বলেন, বাংলাদেশের নিজস্ব আর্থিক ভিত মজবুত করার লক্ষ্যে ৯ জানুয়ারি সরকার ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ এবং দ্য এক্সসাইজ অ্যান্ড সল্ট অ্যাক্ট (এমেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫ জারি করে। একই উদ্দেশ্যে কতিপয় পণ্য ও সেবার ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্কের হার পুনঃনির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড কতিপয় প্রজ্ঞাপন জারি করেছে।

আল-আমিন শেখ আরও বলেন, পরবর্তী সময়ে বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং অংশীজনের অনুরোধ বিবেচনা করে বৃহত্তর স্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড কতিপয় পণ্য ও সেবায় বিদ্যমান ভ্যাটের হার, উৎসে ভ্যাট কর্তনের হার এবং সম্পূরক শুল্কের হার হ্রাস করে ৪টি নতুন প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়ায় সরকার। ওয়ার্কশপ সেবার উপর ৫ শতাংশ বাড়িয়ে ভ্যাট ১৫ শতাংশ করা হয়। আগে এ সেবার ওপর ১০ শতাংশ ভ্যাট ছিল। গত ২০ জানুয়ারি বর্ধিত ভ্যাট প্রত্যাহারের কথা জানায় এনবিআর।

এর আগে রেস্তোরাঁ সেবা থেকে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে এনবিআর। ওই খাতে ভ্যাট ছিল ৫ শতাংশ, ৯ জানুয়ারি তা বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। এ খাতের মালিকদের আন্দোলনের মুখে পুনরায় আগের হার নির্ধারণ করে এনবিআর। পাশাপাশি ই-বুকেও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group