1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আজিম উদ্দিন হাস্যউজ্জ্বল ও মানবিক মানুষ ছিলেন স্মরণসভায় বক্তারা পাবনা তথা দেশের গৌরব হালিম খান ও রোজ দম্পতির দুই সন্তান জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্পের, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা ঠাকুর অনুকূলের মন্দিরে দানবাক্স ভেঙে চুরির ঘটনায় যুবক আটক গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পাবনায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী
শিরোনাম:

গোপালগঞ্জে গাড়িচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

  • প্রকাশিত : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্যকান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পোনা এলাকার বিষ্ণু দাসের ছেলে দিপু দাস (১৮), একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান বলেন, মরদেহগুলো সাড়ে ৭টার পর স্থানীয়রা দেখতে পেলেও দুর্ঘটনা ঘটেছে সম্ভবত আরও সকালে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা মোটরসাইকেলে করে সদরে কোথাও খেজুরের রস খেতে যাচ্ছিল। ভোরে খুব কুয়াশা ছিল। সাম্পান রেস্টুরেন্টের সামনে তাদের মোটরসাইকেল পৌঁছালে অজ্ঞাত কোনও গাড়ি তাদের চাপা দিয়েছে।

তিনি আরও বলেন, যদিও আমরা খবর পেয়েছি, সকাল সাড়ে ৭টার পর কিন্তু দুর্ঘটনা ঘটেছে আরও আগে সকাল ৬টার দিকে। স্থানীয়রা সড়কের পাশে তিন জনসহ মোটরসাইকেল পড়ে থাকতে দেখে আমাদের জানিয়েছেন। পরে আমাদের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহসহ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আমরা ঘাতক বাহনটিকে শনাক্তের চেষ্টা করছি। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group