1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

মোটরসাইকেল-লেগুনা-লরির ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

  • প্রকাশিত : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:নেত্রকোণা-আটপাড়া সড়কের সদরে মোটরসাইকেল, লেগুনা ও লরি ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছে

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সদরের পঞ্চাননপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মোটরসাইকেল আরোহী সদর উপজেলার আমতলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (২৮) ও একই গ্রামের রতন ফকিরের ছেলে মো. শাহপরান।

স্থানীয়দের বরাতে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, নেত্রকোণা সদর থেকে মোটরসাইকেলে চড়ে দুজন বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে পঞ্চাননপুর এলাকায় মোটরসাইকেলটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনা ও ঘটনাস্থলে থাকা একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। ত্রিমুখী এই সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী জাকির হোসেন এবং গুরুতর আহত হন শাহপরান। স্থানীয়রা আহত শাহপরানকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সেখানে শাহপরানের অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। শাহপরানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে লেগুনাটি জব্দ করেছে। নিহত দুজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর থানায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group