1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহত বেড়ে ১১, রেড ফ্ল্যাগ সতর্কতা জারি

  • প্রকাশিত : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের দাবানলের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি বাড়ি ও স্থাপনা ধ্বংস হয়েছে। খবর বিবিসির।

আবহাওয়ার পূর্বাভাসে আরও জোরালো বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে, ফলে আগুন আরও ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় দাবানলের পরিস্থিতি সংকটজনক, এমন ইঙ্গিতবাহী ‘রেড ফ্ল্যাগ’ সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেসের এ দাবানলকে ‌‘যুদ্ধের মতো অবস্থা’ হিসেবে বর্ণনা করেছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম জানান, পানির ঘাটতির কারণে অগ্নিনির্বাপণ চেষ্টা ব্যাহত হচ্ছে। তবে আশার কথা হলো- নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তের দাবানল।

লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস বলেন, অগ্নিনির্বাপণের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। মঙ্গলবার শুরু হওয়া দাবানলে দেড়শ বিলয়ন ডলারের ক্ষতি হয়েছে। দাবানল ৩৭ হাজার একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। লস অ্যাঞ্জেলেসে কমপক্ষে ৬টি এলাকা আগুনে জ্বলছে। সবচেয়ে বড় দ্য প্যালিসেডস ফায়ার শহরের উত্তর-পশ্চিমের প্রায় ৮৬ বর্গকিলোমিটার (৩৩ বর্গমাইল) এলাকা গ্রাস করেছে দাবানল। এখানে দেশটির অনেক ও সেলিব্রিটিদের আবাসস্থল।দ্বিতীয়টি লস অ্যাঞ্জেলেসের পূর্ব উপশহর আলটাডেনার ইটন ফায়ার। এখানে ৫৬ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়েছে দাবানল। অন্য তিনটি ছোট আকারের দাবানল।

ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবারের আগ পর্যন্ত বড় দুই দাবানল প্যালিসেইডস ও ইটনে আগুন নিয়ন্ত্রণে আসার মাত্রা ছিল শূন্য শতাংশ। অগ্নিনির্বাপণকর্মীরা আকাশ ও মাটি থেকে আগুন নেভানোর চেষ্টা চালানোর পরও কয়েক দিন ধরে দাবানল ছিল নিয়ন্ত্রণহীন। অবশেষে প্যালিসেইডসের আগুন ৮ শতাংশ এবং ইটনের আগুন তিন শতাংশ নিয়ন্ত্রণে এসেছে।

গত পাঁচ দিন ধরে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলস। শহরের পশ্চিম ও পূর্ব অংশে সব মিলিয়ে পাঁচটি দাবানল সক্রিয় দেখা গেছে। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলের তকমা পেয়েছে এটি; ছড়িয়ে পড়েছে ৩৪ হাজার একরের বেশি এলাকায়। ৫৩ বর্গমাইল এলাকার বসতি পুড়ে ছাই হয়ে গেছে। দাবানলের আগুন নেভাতে এখনো লড়াই করছেন অগ্নিনির্বাপণকর্মীরা। ভয়াবহ এ দাবানলে লস অ্যাঞ্জেলেস মাইলের পর মাইল এলাকায় গাছপালা, বসতবাড়িসহ যাবতীয় পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ১০ হাজারের বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group