1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশি আটক

  • প্রকাশিত : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী কাজীপাড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টাকালে ৮ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে বড়শশী বিওপি ক্যাম্পের সদস্যরা। আটকৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন শিশু ও ২ জন নারী রয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।

তারা হলেন- দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ছোট চন্ডীপুর গ্রামের জীতেন্দ্রনাথের ছেলে বিশ্বজিত রায় (২৭), তার স্ত্রী খুশি রায় (২৩), ছেলে প্রাণাভি রায় (৩), কাহারোল উপজেলার তেলিয়ান এলাকার ভবেশ রায়ে ছেলে রতন রায় (৩০), তার স্ত্রী চন্দনা রানী (২৮), ছেলে সমর রায় (১০), মেয়ে চুমকা রানী (৫) এবং পঞ্চগড়ের বোদা উপজেলার উৎকুড়া এলাকার ধমেশ্বর রায়ের ছেলে সুজন রায় (২১)। আটককৃত সবাই সনাতন ধর্মের অনুসারী।

বিজিবি জানায়, স্থানীয় একাধিক দালাল চক্রের সঙ্গে ১ লাখ ৩০ হাজার টাকা চুক্তিতে ভারতে অনুপ্রবেশের জন্য তারা সীমান্ত এলাকায় আসেন। রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি। ভারতে থাকা আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্যই তাদের এই মিশন। এ সময় তাদের কাছে ৩টি মোবাইল ফোন, নগদ ৪ হাজার ৫৮৪ টাকা পাওয়া যায়। আটককৃতদের মধ্যে ৩ জন শিশু থাকায় তাদের মুচলেকা নিয়ে তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদের বোদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এরই অংশ হিসেবে বড়শশী কাজীপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৮ জনকে আটক করা হয়। শিশুদের মুচলেকা নিয়ে তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অন্যদের থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া দালাল চক্রকে ধরতেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group