1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

হিলিতে বেড়েছে সরিষার চাষ

  • প্রকাশিত : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:দেশি বাজারে সয়াবিন, সরিষা, পামেলসহ বিভিন্ন প্রকার তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় বেড়েছে সরিষার চাষ। আমন ধান কাটাই-মাড়াইয়ের পর ৩ মাস ফেলে না রেখে বাড়তি আয় করতে একই জমিতে সরিষা চাষে ঝুঁকছেন এখানকার কৃষকরা। কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করতে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।

হিলিতে মাঠে মাঠে এখন হলুদের সমাহার। প্রকৃতি সেজেছে হলুদ সাজে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে প্রকৃতি প্রেমীদের। মাঠে-ঘাটে, গ্রাম-গঞ্জে আর রাস্তায় সরিষার ফুলের সুভাষ ছড়াচ্ছে, মুগ্ধ হচ্ছে পথচারীরা। দেশে ভেষজ তেলের চাহিদার তুলনায় উৎপাদন কম। এসব ভেষজ তেল আমদানি করতে হয় বেশিরভাগ দেশের বাহির থেকে। বাহির থেকে আমদানিকৃত তেলের মূল্য বৃদ্ধি দিন দিন বেড়েই চলছে। তেলের দাম স্বাভাবিক রাখতে এবং চাহিদা মেটাতে সরিষার চাষ বৃদ্ধি করেছে সরিষার হিলির চাষিরা। তেলের দাম বাড়ায় সরিষার আবাদ বেশি করছেন তারা।

হিলির জালালপুর গ্রামের কয়েকজন কৃষক বলেন, এক বিঘা জমিতে সরিষা চাষ করতে কৃষকের খরচ হয় তিন হাজার থেকে চার হাজার টাকা। প্রতি বিঘায় কৃষকরা সরিষা উৎপাদন করে থাকে ৬ থেকে ৭ মণ। সরিষা চাষের উপযোগী আবহাওয়া ভালো থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষকেরা। তবে উৎপাদন খরচ কম ও দাম ভালো পাওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন এসব এলাকার কৃষকেরা।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করতে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হচ্ছে। অন্যদিকে অন্য ফসলের তুলনায় স্বল্প সময়ে লাভজনক হওয়ায় কৃষকেরা দিন দিন সরিষা চাষের দিকে ঝুঁকছেন। চলতি মৌসুমে উপজেলায় ২ হাজার ৬২৬ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। কৃষি অফিস থেকে মোট ২ হাজার জন কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group