1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত  দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু
শিরোনাম:

৭৫৬ কোটি টাকায় দেড় লাখ টন সার কিনবে সরকার

  • প্রকাশিত : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার এবং চীনের পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ১ লাখ ৫০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ১ লাখ ২০ হাজার টন ইউরিয়া সার ও ৩০ হাজার টন ফসফরিক অ্যাসিড রয়েছে। এতে ব্যয় হবে ৭৫৬ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ১৩২ কোটি ৬ লাখ ৩৭ হাজার ৮০০ টাকা ব্যয় হবে।

শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবে সৌদি আরবের সাবিক অ্যাগ্রো-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৩২ কোটি ৬ লাখ ৩৭ হাজার ৮০০ টাকা।

বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার এনার্জি মার্কেটিং থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১৩৮ কোটি ৬৫ লাখ ১৭ হাজার ৮০০ টাকায় আমদানির আরেকটি প্রস্তাব নিয়ে আসে শিল্প মন্ত্রণালয়। এ প্রস্তাবটিও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের আর একটি প্রস্তাব নিয়ে আসে শিল্প মন্ত্রণালয়। এটিও অনুমোদন দেওয়া হয়। এই সার কিনতে মোট ব্যয় হবে ১২৯ কোটি ৪৭ লাখ ২৫ হাজার টাকা।

এ ছাড়া বৈঠকে চট্টগ্রামের টিএসপিসিএলের জন্য আরব আমিরাতের মেসার্স জেনট্রেড এফজেডইর কাছ থেকে ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানির প্রস্তাব নিয়ে আসে শিল্প মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদ কমিটি এই প্রস্তাবটিও অনুমোদন দিয়েছে। এতে ৭৫ কোটি ৩৭ লাখ ২০ হাজার টাকা ব্যয় হবে।

শিল্প মন্ত্রণালয় থেকে আরেক প্রস্তাবে চট্টগ্রামের ডিএপিএফসিএলর জন্য ২০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড চীনের মেসার্স গুয়াংজি পেঙ্গুয়ে ইকো-টেকনোলজি কোং লিমিটেড থেকে ১৪৯ কোটি ৮৮ হাজার টাকায় আমদানির অনুমোদন চাওয়া হয়। এই প্রস্তাবটিরও অনুমোদন দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group