1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

জানুয়ারির চার দিনে প্রবাসী আয় ২৭৬৬ কোটি টাকা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম চার দিনে প্রবাসী আয় এসেছে ২২ কোটি ৬৭ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় দুই হাজার ৭৬৬ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। আজ সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারির প্রথম ৪ দিনে প্রবাসী আয় এসেছে ২২ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় দুই হাজার ৭৬৬ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকা। দৈনিক গড়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স হয়েছে পাঁচ কোটি ৬৬ লাখ ৮২ হাজার ৫০০ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ৬৯১ কোটি ৫২ লাখ ৬৫ হাজার টাকা।

আগের বছরের (২০২৩ সাল) জানুয়ারিতে প্রবাসী আয় এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। আর মাসটিতে দৈনিক গড়ে প্রবাসী আয় দেশে এসেছিল ছয় কোটি ৮১ লাখ ৬৬ হাজার ১২৯ ডলার। এই সময়ের ব্যবধানে দৈনিক গড়ে প্রবাসী আয় কমেছে এক কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৬২৯ ডলার।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি জানুয়ারির প্রথম চার দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৪ কোটি ৩৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাত কোটি ২২ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এক কোটি এক লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে চার লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

দেশের ব্যাংকগুলোর মধ্যে জানুয়ারির প্রথম চার দিনে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় তিন কোটি ১৩ লাখ ৩০ হাজার ডলার এসেছে। প্রবাসী আয় আসার দ্বিতীয় অবস্থানে রয়েছে সোনালী ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে এসেছে দুই কোটি ৮১ লাখ ডলার। এরপর ট্রাস্ট ব্যাংকের মাধ্যসে এসেছে দুই কোটি ৩৫ লাখ ৪০ হাজার ডলার, জনতা ব্যাংকের মাধ্যমে দুই কোটি চার লাখ ৫০ হাজার ডলার, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এক কোটি ৭২ লাখ ৫০ হাজার ডলার এবং রূপালী ব্যাংকের মাধ্যমে এক কোটি ৭২ লাখ ৯০ হাজার ডলার এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group