1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

নবজাতককে নদীতে ফেলে হ*ত্যা, সেই মায়ের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:বরিশালে ফাহমিদা আক্তার সাওদা নামে ৫ দিন বয়সী এক নবজাতক মেয়েকে কীর্তনখোলা নদীতে ফেলে হ*ত্যার ঘটনায় মা ঐশী আক্তারের (৩০) বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার রাতে নবজাতকের বাবা সোহেল আহমেদ স্ত্রীর বিরুদ্ধে হ*ত্যা মামলা দায়ের করেন।

অভিযুক্ত মা ঐশী আক্তার ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদ এলাকার মো. মুনসুর হাওলাদারের মেয়ে এবং হয়বৎপুর তৌকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামলার বাদী নবজাতকের বাবা সোহেল আহমেদ পিরোজপুরের মঠবাড়িয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন এলাকার সুগন্ধা নদীর তীর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, গত ১৫ জানুয়ারি দুপুরে দপদপিয়া সেতুর ওপর থেকে কীর্তনখোলা নদীতে মেয়েকে ফেলে দেয় মা ঐশী আক্তার।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ৩ জুন বরিশাল নগরীর লুৎফুর রহমান সড়কের বাসিন্দা সোহেল আহমেদের সঙ্গে ঐশী আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর পরিবারের লোকজনের উসকানিতে ঐশী আক্তার স্বামীর সঙ্গে খারাপ আচরণ ও ঘর-সংসার করতে অনিহা প্রকাশ করে।

গত ১০ জানুয়ারি সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে একটি কন্যাসন্তান জন্ম দেন ঐশী আক্তার। পরবর্তীতে ১২ জানুয়ারি দুপুরে স্বামীর অনুমতি ছাড়া দুপুরে ঐশী আক্তারের বোন কানিজ ফাতেমা বিথি নবজাতককে নগরীর বাংলাবাজার এলাকায় তার বাসায় নিয়ে যায়। সেখানে ঐশী আক্তার নবজাতক শিশুকে হত্যা করে মরদেহ গুম করার পরিকল্পনা করে। ওইদিন সোহেল আহমেদ ও তার পরিবারের লোকজন কানিজ ফাতেমা বিথির বাসায় নবজাতক শিশুকে দেখতে গেলে ঐশীর পরিবারের লোকজন তাদের সঙ্গে খারাপ আচরণ করে তাড়িয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group