1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

বিমানে বিস্ফোরকের মিথ্যা তথ্যদাতা শনাক্ত হলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:বিমানে বিস্ফোরকের মিথ্যা সংবাদ যারা ছড়িয়েছে, তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর খামারবাড়ীতে কৃষি বিপণন অধিদপ্তর ও কৃষি তথ্য সার্ভিস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা একটা মিথ্যা সংবাদ। কোনো কিছু তো হয়নি। মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছে। মিথ্যা সংবাদ ছড়ানোদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। শনাক্ত করা গেলেই আইনের আওতায় আনা হবে।

পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক নিয়ে তিনি বলেন, পোশাক পরিবর্তনের সময় একটি কথাই বলেছি, মন ও মানসিকতার যদি পরিবর্তন না হয় কোনো কিছুই হবে না। পোশাক দিয়ে তো হয় না, মন ও মানসিকতার পরিবর্তন হতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দুর্নীতি কমাতে হবে। আপনারা দুর্নীতির বিরুদ্ধে ফাইট করুন। দুর্নীতি কমাতে পারলে সব কিছু ভালো হয়ে যাবে।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, বোমা আতঙ্কে বিমানবন্দরে অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে বোমা সাদৃশ্য কোনো ধরনের বস্তু পাওয়া যায়নি।

তিনি জানান, অবতরণের পর পুরো বিমানে তল্লাশি করেও কোনো ধরনের বোমা বা বোমাসাদৃশ্য বস্তু পাওয়া যায়নি। যাত্রীদের সব ব্যাগেজও পরীক্ষা করা হয়েছে। কোথাও কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে ফেইসবুক পোস্টে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলেছে, বুধবার ভোর ৪টা ৩৭ মিনিটে এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি নম্বর থেকে ‘বোম্ব থ্রেট’র বার্তা আসে। ওই বার্তায় দাবি করা হয়, রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৩৬ ফ্লাইটে উচ্চমাত্রার ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে।

খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ও ক্যানাইন ইউনিট যৌথ বাহিনীর সঙ্গে তল্লাশি অভিযানে যোগ দেয়।

এর আগে, বুধবার সকালে ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group