1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম

  • প্রকাশিত : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক : বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত এক সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ১০০ ডলার বেড়ে গেছে। এতে স্বর্ণের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এখন বিশ্ববাজারে এক আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৮০০ ডলার ছুঁইছুঁই।

তবে বিশ্ববাজারে স্বর্ণের দাম যে হারে বেড়েছে, দেশের বাজারে সেই হারে বাড়েনি। ফলে দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববাজারের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে লেনদেন শুরু হওয়ার আগে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ২ হাজার ৭০০ ডলার। সেখান থেকে দফায় দফায় দাম বেড়ে ২২ জানুয়ারি লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৭৫০ ডলারে উঠে যায়।

বাংলাদেশ জুয়েলর্স অ্যাসোসিয়েশনের (বাজুস) দায়িত্বশীল এক সদস্য জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর সুদের হার কমানোর কথা বলেছেন। এ ছাড়া বিভিন্ন নীতি তিনি গ্রহণ করেছেন। এসব কারণেই বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে। গত এক সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ১০০ ডলার বেড়ে গেছে। সাম্প্রতিক সময়ে এক সপ্তাহে স্বর্ণের এত দাম বাড়েনি।

এর পরিপ্রেক্ষিতে সেদিন বৈঠক করে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। পর দিন ২৩ জানুয়ারি থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সব চেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৮৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯০১ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ১৫ হাজার ৭১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৮৮ টাকা বাড়িয়ে ৯৫ হাজার ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশের বাজারে এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group