1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

মা ও ছোট ভাইয়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

  • প্রকাশিত : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে এসেছেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। সেই সঙ্গে আমার প্রয়াত ছোট ভাই কোকোর জন্যও প্রাণখুলে দোয়া করবেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন

তারেক রহমান বলেন, গত ৫ আগস্টের পর বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, পর্যায়ক্রমে হয়তো আরও অনেক পরিবর্তন হবে। একইসঙ্গে বাড়বে সাধারণ মানুষের প্রত্যাশাও। আমরা যেন সেই প্রত্যাশা পূরণে কাজ করি।

তিনি বলেন, আমাদের দেশ ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন করেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আসুন যে বাংলাদেশ স্বাধীন করার জন্য মানুষ জান কোরবান দিয়েছেন তাদেরকেও আমাদের দোয়ায় স্মরণ করি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ স্বাধীনের পর থেকে বিশেষ করে ১৯৯০ এবং পরবর্তীতে যে স্বৈরাচার পালিয়ে গেছে, সেই স্বৈরাচারের দ্বারা গত ১৫ বছরে বিএনপিসহ অন্যান্য বিরোধীদলের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন তাদের জন্য দোয়া করবেন।

তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক কর্মী নয়, তার বাইরেও বহু সাধারণ মানুষ অনেক নির্যাতন ও অত্যাচারিত হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি।

তারেক রহমান বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছেন। ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। আসুন আজ আমরা সব শহীদ ও আহতদের জন্য প্রাণখুলে দোয়া করি। আমরা প্রত্যেকে যেন বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে দেশ, সেই দেশ উপহার দিতে পারি।

অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group