1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আজিম উদ্দিন হাস্যউজ্জ্বল ও মানবিক মানুষ ছিলেন স্মরণসভায় বক্তারা পাবনা তথা দেশের গৌরব হালিম খান ও রোজ দম্পতির দুই সন্তান জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্পের, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা ঠাকুর অনুকূলের মন্দিরে দানবাক্স ভেঙে চুরির ঘটনায় যুবক আটক গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পাবনায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী
শিরোনাম:

চুয়াডাঙ্গা কাস্টমস অফিসে দুদকের অভিযান

  • প্রকাশিত : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:চুয়াডাঙ্গা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বজলুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম আকস্মিকভাবে এ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, সুনির্দিষ্ট আর্থিক অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় সেখানকার কর্মকর্তাদের জেরা করেন দুদক সদস্যরা। যাচাই করা হয় খাতাপত্রের লেনদেন।

এরপর চুয়াডাঙ্গার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করে দুদকের আভিযানিক দল। ব্যবসায়ীদের কাছ থেকে কী পরিমাণ ভ্যাট আদায় করা হচ্ছে, সে তথ্য সংগ্রহ করা হয়। কাস্টমস অফিস কর্তৃক হয়রানির অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।

দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদ বলেন, আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি। সেগুলো পর্যালোচনা ও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত ৬ জানুয়ারি চুয়াডাঙ্গা বঙ্গ পিভিসি পাইপ ফ্যাক্টরিতে অভিযান চালায় যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের একটি প্রতিনিধি দল। সেখানে ৫০ লাখ টাকা ঘুষ না দেওয়ায় প্রতিষ্ঠানটির মালিক সেলিম আহম্মেদকে মারধরের অভিযোগ ওঠে। ওই ঘটনার পর দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে নামে চুয়াডাঙ্গার ব্যবসায়ীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group