1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

দূর্ঘটনা রোধের পাশাপাশি যানজট নিরসনে অগ্রণী ভূমিকায় ইয়েলো ল্যাম্প- ডিআইজি আবুল কালাম আজাদ

  • প্রকাশিত : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ দূর্ঘটনা প্রতিরোধের পাশাপাশি যানজট নিরসনে অগ্রণী ভূমিকা পালন করছে ইয়েলো ল্যাম্প। জনগনের কল্যানে কাজ করার যে প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে তাদের সামাজিকতায় সত্যি আমি মুগ্ধ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের অংশীদার হয়ে কাজ করছে সংগঠনটি। আজ ২৬ জানুয়ারি বাংলাদেশ পুলিশের ডিআইজি আবুল কালাম আজাদ পাবনা ঢাকা মহাসড়কের আতাইকুলা মাধপুর মহাসড়ক সরেজমিন পরিদর্শন এসে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন এদেশ আমাদের সবার আমরা যে যেখানে আছি দেশের সেবক হয়ে কাজ করবো তবেই আগামীর সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে পারবো এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সুন্দর দেশ উপহার দিতে পারবো।যাতে করে তারা বিশ্বের বুকে মাথা উচু করে নিজেদের পরিচয় বহন করতে পারে
এ সময়ে তিনি আতাইকুলা বাস স্ট্যান্ডের যানজট নিরসনে ইয়েলো ল্যাম্প ও সাধারন জনগণের সঙ্গে কথা বলেন।  ডিআইজি আবুল কালাম আজাদ  আতাইকুলা বাজারের যানজট নিরশনে পাবনা জেলা পুলিশ, মাধপুর হাইওয়ে পুলিশ, নিরাপদ সড়ক নিয়ে কাজ করা সংগঠন ইয়েলো ল্যাম্পকে একসাথে কাজ করার পরামর্শ প্রদান  করেন এবং সর্বক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ইয়েলো ল্যাম্পের সদস্যরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।এ সময় উপস্থিত ছিলেন মাধপুর হাইওয়ে থানা ইনচার্জ (ওসি) মোস্তাফিজার।
আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ শহিদুল্লাহ উজ্জ্বল, তিনি বলেন আমরা সত্যি আনন্দিত আজ মনে হচ্ছে আমরা দেশের জন্য ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে মানুষের জন্য কাজ করতে পারছি আমাদের এই কাজ যেন অব্যাহত থাকে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করি। আমরা নিজেরা সচেতন হলে তবেই  সড়ক দূর্ঘটনা প্রতিরোধ  করতে সক্ষম হব। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এস এ টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, দৈনিক গড়ব বাংলাদেশের জেলা প্রতিনিধি কৌশিক হোসেন, ইয়েলো ল্যাম্পের সদস্য এইচ এম মোস্তফা সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর সদস্যরা ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group