1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

আমরা যৌক্তিক সময়ে নির্বাচন চাই: দুদু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা যৌক্তিক সময়ে নির্বাচন চাই। সংস্কার যত দ্রুত সম্ভব সম্পন্ন করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। এটি এখন প্রধানতম কাজ বলে আমরা মনে করছি।

সোমবার (২৭ জানুয়ারি) রংপুরে একটি কমিউনিটি সেন্টারের মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আমাদের ছোট ভাইয়েরা এই সরকারে আছে। তারা গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছিল, নেতৃত্ব দিয়েছে। আমি মনে করি এই সময় ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। তাদের এগিয়ে যাওয়া যেন গণতন্ত্রের পথে, নির্বাচন প্রক্রিয়ার দিকে হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে বাজার স্থিতিশীল হবে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়া সম্ভব হবে। এজন্য আমাদের জাতীয় ঐক্য খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হলে তিনি চেষ্টা করবেন। তার এ প্রক্রিয়ার সঙ্গে বিএনপিসহ সকল রাজনৈতিক দল থাকবে। এই প্রক্রিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টা ও সরকারও আছে। প্রধান উপদেষ্টা নিজেও চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে নির্বাচনের কথা বলেছেন। নির্বাচন না হলে যে সংকট তৈরি হচ্ছে, তা থেকে দেশ রক্ষা করা কঠিন হবে। এসব মোকাবিলার জন্য নির্বাচিত সরকার ও নির্বাচন গুরুত্বপূর্ণ। সংস্কার ও নির্বাচন এ দুটি বিষয় একটির সঙ্গে আরেকটি গুরুত্বহীন নয় বরং দুটোই সমান গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আমাদের দলের নেতা তারেক রহমান দেশে সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সমানতালে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। দেশে সব থেকে গ্রহণযোগ্য নেত্রী বেগম খালেদা জিয়া ও ১৬ বছরের আন্দোলনের নেতা তারেক রহমান।

শামসুজ্জামান দুদু বলেন, নতুন পরিবর্তনের দিকে তারা দেশকে নিয়ে যাওয়াসহ গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। সেই নেতৃত্বের প্রেক্ষিতে বাংলাদেশকে গণতন্ত্রমুখী ও স্বাধীনতামুখী করতে হবে। দেশকে গোষ্ঠীতন্ত্রের বাইরে নিয়ে গিয়ে জনগণের বাংলাদেশ গড়তে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group