1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন স্থগিতের দাবিতে ঝাড়ু মিছিল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:আগামী ১লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন স্থগিত করার দাবিতে ঝাড়ু মিছিল করেছে দলটির একাংশের নেতাকর্মীরা।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে শহরের পাওয়ার হাউজ রোড থেকে মিছিলটি বের হয়। এতে দলটির সম্মেলনবিরোধীরা অংশ নেন। এ ছাড়া যে কোনো মূল্যে সম্মেলন প্রতিহত করারও ঘোষণা দেন মিছিলকারীরা।

ঝাড়ু মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লোকনাথ দিঘির মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মঞ্জু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাইনুল হোসেন চপল ও পৌর বিএনপিন সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, যারা বিগত সময়ে দলের আন্দোলন-সংগ্রামে ছিলনা তাদেরকে নিয়ে সম্মেলন করার পাঁয়তারা চলছে। মূলত একটি পক্ষ বিগত ফ্যাসিস্ট সরকারের লোকজন নিয়ে দল ভারী করে প্রহসনের সম্মেলন আয়োজন করছে। কিন্তু দলের ত্যাগী এবং নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে কোনোভাবেই সম্মেলন করতে দেয়া হবেনা। তাই প্রহসনের সম্মেলন স্থগিতের দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, দুই দফায় পেছানোর পর আগামী ১লা ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এ সম্মেলনের বিরোধিতা করে আসছেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হকের নেতৃত্বে দলের একাংশের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group