1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
খয়েরসূতি উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন এ্যাড. এসকে সাগর ক্রাশ কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্ন কার্যক্রম চালাচ্ছে পাবনা পৌরসভা  পাবনায় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা- ২০২৬ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৭ শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, সরকারি কোষাগারে ১ কোটি ১৭ লাখ টাকা ফেরতের সুপারিশ পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জাতীয়তাবাদী ক্রীড়াদল পাবনা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার পাবনায় বসতবাড়িতে হামলা: অন্তঃসত্ত্বা নারীসহ যুবককে কুপিয়ে জখম, স্বর্ণালংকার লুটের অভিযোগ
শিরোনাম:

ইটবাহী ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

  • প্রকাশিত : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:শরীয়তপুরের নড়িয়ায় ইটবাহী ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামুনুল অর রশিদ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, আজ সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মামনুর রশিদ ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের মালত কান্দি গ্রামের আজগর সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়া ভাবে জানা যায়, গত শনিবার ভোর ৮টার দিকে মো. মামুনুর রশিদ তার দুই সহযোগীকে নিয়ে মোটরসাইকেলে করে ঘরিসার যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা কার্তিকপুর এম বি এম ইটভাটার স্বত্বাধিকারী আজাহার মাদবরের ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামনুর রশিদকে গুরুতর আহত অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নড়িয়া থানার ওসি বলেন, দুর্ঘটনায় আহত মামনুর রশিদ আজকে ঢাকা মেডিকেলে মৃত্যু বরণ করেন। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group