1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

থানায় হামলার ঘটনায় ছাত্রদলের আরও ২ নেতাকে বহিষ্কার

  • প্রকাশিত : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুনকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ। পরে তাকে ছাড়াতে নিউমার্কেট থানা পুলিশের ওপর হামলা চালায় তার সমর্থকরা। এতে নিউমার্কেট জোনের এসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ঢাকা মহানগর পূর্ব শাখা ছাত্রদলের থানা কমিটির দুজন যুগ্ম আহ্বায়ককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর পূর্ব শাখার অধীন কলাবাগান থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান (বিল্লাল) ও ধানমন্ডি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মুস্তাক আহাম্মদকে (চঞ্চল) সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম (রাকিব) ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেন।

এর আগে, থানা পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন ও সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রাসেলকে সাময়িকভাবে বহিষ্কার করে ছাত্রদল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group