1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীদের জন্য সুখবর

  • প্রকাশিত : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীরা চলতি বছরই তাদের টাকা কিংবা এর পরিবর্তে বন্ড বুঝে পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় তিনি এ কথা জানান।

দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের হতাশ না হওয়ার অনুরোধ করে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘চলতি বছরই আমানতকারীরা তাদের টাকা কিংবা এর পরিবর্তে বন্ড বুঝে পাবেন।’

তিনি বলেন, ‘দুর্বল ব্যাংকের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে ১০ বছর আগে থেকে বলে এসেছি, আপনারা এস আলমের ব্যাংকের টাকা রাখবেন না, আপনারা রেখেছেন ২ শতাংশ বেশি লাভের আশায়। আর এখন ধরা খেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সময় দিতে হবে। এখনই পারা যাবে না। ধাপে ধাপে এই বছরই হয়তো করা হবে। টাকা বা বন্ড কিছু একটা পাবেন।’

গভর্নর বলেন, ‘সমবায় সমিতির আন রেগুলেটে মার্কেট তৈরি হচ্ছে। এতে করে স্ক্যাম তৈরি হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের লাইসেন্স দেওয়ার প্রয়োজনীয়তা আছে কি না, বিবেচনা করা হবে। কারণ, এগুলো লোন শার্ক তৈরি করছে স্থানীয়ভাবে। এ ছাড়া সমবায় সমিতির নামে গ্রাহক হয়রানি ঠেকানোর উদ্যোগ নেওয়া হবে’

তিনি বলেন, ‘ক্ষুদ্র ঋণের প্রভাবে দরিদ্রতা কমছে কি না, তা নিয়ে গবেষণা হওয়া উচিত। আগামীতে ডিজিটাল ও এজেন্ট ব্যাংকিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত থাকতে হবে।’

প্রসঙ্গত, ব্যাংকখাতের অনিয়ম ও দুর্নীতির ফলে আলোচিত শিল্পগ্রুপ এস আলমের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি ব্যাংক দুর্বল হয়ে গেছে। এসব ব্যাংকের আমানতকারীরা চাহিদা অনুযায়ী তাদের আমানত তুলতে পারছেন না। দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সাহায্য করেছে বাংলাদেশ ব্যাংক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group