1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু ঐতিহ্যবাহী জুবলি ট্যাংক পরিষ্কারে মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও পিপিলিকার উদ্যোগ পাবনায় এসোর্ট স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিরোনাম:

পাকিস্তানের সঙ্গে ঢাকার সরাসরি ফ্লাইট চলাচল কয়েক মাসের মধ্যেই

  • প্রকাশিত : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: আগামী কয়েক মাসের মধ্যেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইসলামাবাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইসিসিআই) সভাপতি নাসির মনসুর কোরেশির সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানান তিনি। খবর দ্য ডনের।

বাংলাদেশি হাইকমিশনার বলেন, এই ঘোষণা একটি উল্লেখযোগ্য অগ্রগতি, যা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে।

তিনি জানান, ঢাকা, করাচি ও লাহোরের মধ্যে কার্গো ফ্লাইটও শিগগিরই চালু হবে, যা বাণিজ্য ও ব্যবসায়িক বিনিময়কে আরও সহজ করবে।

এ সময় পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্ব জোরদার করতে বাংলাদেশের প্রতিশ্রুতি এবং পাকিস্তানি নাগরিকদের জন্য অনলাইনে বাংলাদেশের ভিসা পাওয়ার সহজ প্রক্রিয়ার কথা তুলে ধরেন ইকবাল হোসেন। উভয় দেশকে যৌথ উদ্যোগ ও শিল্প সহযোগিতা অন্বেষণের জন্য উৎসাহিত করেন তিনি।

বাংলাদেশি হাইকমিশনার বলেন, উভয় দেশের ব্যবসায়ীদের জন্য সমৃদ্ধির লক্ষ্যে যৌথ উদ্যোগে স্বাক্ষর করার ব্যাপক সুযোগ রয়েছে, যা বাণিজ্য ও বিনিয়োগের বিশাল সম্ভাবনা তুলে ধরছে।

আইসিসিআই সভাপতি জানান, অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়িক, শিল্প ও বাণিজ্য সম্প্রদায় উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করতে পারে।

শিগগিরই বাংলাদেশ সফরের ইচ্ছাও প্রকাশ করেন তিনি। নাসির মনসুর কোরেশি জানান, সম্ভাব্য বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল নিয়ে তিনি যত দ্রুত সম্ভব ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করার লক্ষ্যে বাংলাদেশ সফর করতে চান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group