1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

যশোরে ট্রাক-ভ্যানের সংঘর্ষ, নিহত ২

  • প্রকাশিত : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: যশোরের মনিরামপুরে যশোর-চুকনগর মহাসড়কে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের আরও দুই যাত্রী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে মহাসড়কের মনিরামপুর হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যশোর-চুকনগর মহাসড়কে একটি মালবাহী ট্রাক যশোর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান সড়ক পার হওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানের মধ্যে দুই নারী ও এক শিশু ছিল। ভয়াবহ এই সংঘর্ষে ভ্যানটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক উপজেলার ফেদায়পুর গ্রামের মোসলেম হোসেন (৫৫) মারা যান। হাসপাতালে নেওয়া হলে মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম রবির স্ত্রী রুপা খাতুন (৪৫) নামে আরেক যাত্রী মারা যান।

এ ছাড়া নড়াইল জেলার জাহির হোসেনের স্ত্রী মিম খাতুন (২২) ও তার এক বছর বয়সী শিশু গুরুতর আহত হন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মনিরামপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অফিসার সাফায়াত বলেন, মালবাহী ট্রাকের নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া অন্যদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রুপা নামের অপর এক গৃহবধূ মারা যান।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফউদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত মা ও শিশুকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মনিরামপুর থানা পুলিশের উপপরিদর্শক অমিত কুমার দাস জানান, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group