1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু ঐতিহ্যবাহী জুবলি ট্যাংক পরিষ্কারে মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও পিপিলিকার উদ্যোগ পাবনায় এসোর্ট স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিরোনাম:

শ্রীপুরে বিএনপির ২ নেতা বহিষ্কার

  • প্রকাশিত : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:গাজীপুরের শ্রীপুরে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর দা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা এবং দলের মধ্যে চরম বিশৃঙ্খলার সৃষ্টির অভিযোগে ইউনিয়ন বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিশে তাদেরকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন—গাজীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান মোল্লা এবং একই ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং ৫নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আয়াত উল্লাহ।

শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার জানান, এই দুই নেতার বিরুদ্ধে অভিযোগ, তাদের নেতৃত্বে সোমবার (২৭ জানুয়ারি) গাজীপুর ইউনিয়নের নয়নপুর বাজারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর দা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের এসব কার্যক্রমে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে দলে ঐক্য বিনষ্ট ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের শামিল। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে গাজীপুর ইউনিয়ন বিএনপির পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার দুপুর সোয়া ২টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর (ধনুয়া) রিদিশা নিটেক্স কারখানার সামনে ঝুট ব্যবসার আধিপত্য নিয়ে গাজীপুর ইউনিয়ন বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় চার জন আহত ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনাটি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

হামলায় আহতরা হলেন- গাজীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল পালোয়ান (৫০), ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আলম বিল্লাল (৫০), সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির (৪৫) ও যুবদলের সদস্য আমিনুল ইসলাম (৩২)। আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group