1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ১১০ ফিলিস্তিনি

  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে দখলদারের কারাগার থেকে নতুন করে মুক্তি পেয়েছেন ১১০ ফিলিস্তিনি নাগরিক।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ওফার কারাগার থেকে ছাড়া পান এসব ফিলিস্তিনি।

এরআগে, তিন ইসরায়েলি জিম্মি ও থাইল্যান্ডের পাঁচ নাগরিকসহ মোট আটজনকে মুক্তি দেয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ। তাদের মধ্যে সাতজনকে গাজার খান ইউনিসে রেডক্রসের হাতে হস্তান্তর করে ফিলিস্তিনি যোদ্ধারা। ওই সময় সেখানে শত শত মানুষ জড়ো হন। এতে করে জিম্মিদের মুক্তি দিতে বেগ পেতে হয় তাদের। এ কারণে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি আটকে দিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে দাবি করেন, পরবর্তীতে যেসব জিম্মিদের মুক্তি দেওয়া হবে, ওই সময় যেন এমন জনবহুল জায়গায় হস্তান্তর প্রক্রিয়া না করা হয়। তার দাবি, এতে করে জিম্মিদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে।

লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যেসব বন্দি ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন তাদের কেউ কেউ পশ্চিমতীরের রামাল্লাহ এবং গাজায় গেছেন। তবে মুক্তি পাওয়া বন্দিদের পরিবার যেন কোনো ধরনের উদযাপন না করতে পারেন সেজন্য হুমকি-ধামকি দিয়ে আসছে ইসরায়েলি সেনারা। এমনকি উদযাপনের কারণে জেরুজালেম থেকে ১২ জনকে গ্রেপ্তারও করেছে তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গাজায় ড্রোনের মাধ্যমে ‘উদযাপন না করার সতর্কতা দিয়ে’ লিফলেট ফেলেছে ইসরায়েল। তবে ইসরায়েলি হুমকি উপেক্ষা করেই রামাল্লার সাধারণ মানুষকে উদযাপন করতে দেখা গেছে। তবে দখলদার ইসরায়েল যেসব ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছেন তার মধ্যে যাবজ্জীবন দণ্ড প্রাপ্তরাও আছেন। তবে এসব ফিলিস্তিনিকে পশ্চিমতীরে যেতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ফলে তাদের মিসর অথবা গাজায় পাঠানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group