1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু ঐতিহ্যবাহী জুবলি ট্যাংক পরিষ্কারে মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও পিপিলিকার উদ্যোগ
শিরোনাম:

মির্জা ফখরুলের আশ্বাসে হরতাল প্রত্যাহার বিএনপির

  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: সম্মেলন স্থগিত হওয়ার জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির ডাকা অনির্দিষ্টকালের হরতাল প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসের পর তারা এই হরতাল প্রত্যাহার করেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান।

তিনি বলেন, মহাসচিবের সুষ্ঠু সমাধানের আশ্বাসের কারণে হরতাল প্রত্যাহার করা হয়েছে। তবে মহাসচিবের সঙ্গে কী কথা হয়েছে তা তিনি প্রতিবেদককে জাননি।

জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫টা থেকে ৬ ঘণ্টার হরতালে উপজেলার বিভিন্ন পয়েন্টে পিকেটিং করেন হরতাল সমর্থনকারীরা। এ কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারীরা। বিশেষ করে ঢাকা থেকে ছেড়ে আসা কোচের যাত্রী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

এর আগে, শুক্রবার গভীর রাতে উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপির কাউন্সিল বন্ধ করে জেলা বিএনপি। এর জেরে হরতালের ডাক দেয় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির একাংশ। দীর্ঘদিন পর উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নের সম্মেলনের তারিখ ঘোষণা করে উপজেলা বিএনপি। আজ শনিবার জেলার বালিয়াডাঙ্গী উপজেলা দুওসুও ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেন ইউনিয়ন বিএনপি। কিন্তু সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে হঠাৎ জেলা বিএনপি সম্মেলনটি স্থগিতের ঘোষণা দেয়। জেলা বিএনপির এমন সিদ্ধান্তের প্রতিবাদে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন প্রার্থী ও ভোটাররা এবং অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group