1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

যে কারণে প্রকাশ্যে আসেনি সারজিসের স্ত্রীর ছবি

  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিয়ে করেছেন বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপদেষ্টা মাহফুজ আলম, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামসহ বর বেশে সারজিসের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে তিনি লিখেছেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।

পরে একই ধরনের আরেকটি ছবি পোস্ট করে হাসানাত আব্দুল্লাহ লেখেন, অভিনন্দন, বন্ধু, সারজিস! আজীবন একসঙ্গে ভালোবাসা ও সুন্দর মুহূর্তের মধ্যে থাকো-এই কামনা করি।

সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক পোস্ট থেকে জানা যায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. লুৎফর রহমানের বড় মেয়ে রাইতার সঙ্গে সারজিস আলমের বিয়ে সম্পন্ন হয়েছে।

জানা গেছে, আসরের নামাজের পর গাজীপুরের রাজিন্দ্র রিসোর্টে পারিবারিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। তবে বিয়ের পাত্রীর ছবি প্রকাশ্যে আসেনি। কারণ সারজিসের স্ত্রী শারমিন আক্তার রাইতা একজন কোরআনের হাফেজা। একবোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। সবসময় তিনি পর্দা মেনে চলেন। তাই তার ছবি প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। ফলে ছবি প্রকাশ করা হয়নি।

পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের বিষয়টি মিডিয়া থেকে দূরে রাখতে বর্তমানে পরিবারসহ ওই গাজীপুরের ওই রিসোর্টেই অবস্থান করছেন তারা। সারজিসের শ্বশুর মো. লুৎফর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র। তিনি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নে লাকুরতলা নামক এলাকার বাসিন্দা। তবে পেশাগত কারণে বর্তমানে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার শাজাহানপুরে বসবাস করেন।

প্রসঙ্গত, ১৯৯৮ সালের ২ জুলাই পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় জন্মগ্রহণ করেন সারজিস আলম। এ এলাকার বাসিন্দা আকতারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগমের ছেলে সারজিস। দুই ভাইয়ের মধ্যে সারজিসই বড়। ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব। সারজিস ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।

ছাত্রাবস্থায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদের সদস্য পদে জয়লাভ করেছিলেন। এ ছাড়া বিভিন্ন পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিতার্কিক হিসেবে প্রতিনিধিত্ব করেছেন। গত বছর কোটা আন্দোলন থেকে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা হয়ে ওঠেন সারজিস আলম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group