1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

১৬ দিন পর পণ্যবাহী জাহাজ ছেড়ে দিল আরাকান আর্মি

  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: দুই সপ্তাহ পর কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে আরাকান আর্মির নিকট জিম্মি থাকা সেই পণ্যবাহী জাহাজ ছেড়ে দেওয়া হয়েছ

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টায় পণ্যবাহী জাহাজটি টেকনাফ স্থলবন্দর ঘাটে এসে পৌঁছায়। এর আগে, ২০ জানুয়ারি আরাকান আর্মির হেফাজতে থাকা দুটি কার্গো জাহাজ টেকনাফ স্থলবন্দরের পৌঁছেছিল।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এর আগে দুটি পণ্যবাহী কার্গো জাহাজ আরাকান আর্মির হেফাজত থেকে মুক্তি পেয়েছিল। ওই জাহাজ দুটি মালামাল খালাস করে ইয়াঙ্গুনে ফিরে গেছে।

তিনি বলেন, ‌১৬ দিন পর আরাকান আর্মির হাতে আটক জাহাজটিও ছাড়া পেয়েছে। সেটি ঘাটে নোঙর করা আছে। আমাদের কার্যক্রম শেষে, মালামাল খালাস করা হবে।

এর আগে, ১৬ ও ১৭ জানুয়ারি দুইটি করে মোট চারটি কার্গো মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় তল্লাশির নামে জিম্মি করে রাখে। এসব কার্গোতে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফিসহ বিভিন্ন মালামাল ছিল। এর মধ্য গত ১৯ ও ২০ জানুয়ারি তিনটি বোট ছেড়ে দিয়েছিল আরাকান আর্মি। সেখানে দুটো কার্গোতে ২৭ হাজার ৭২২ বস্তা মালামাল ছিল। এর আগেরটাতে ১ হাজার সিএফটি কাঠ ছিল।

স্থলবন্দরের ব্যবসায়ীরা বলছেন, দেড় মাস পর ১৬ জানুয়ারি শনিবার ইয়াঙ্গুন থেকে কয়েকজন ব্যবসায়ীর পণ্যবাহী কার্গো জাহাজ টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় নাফ নদের মোহনায় সে দেশের জলসীমানার নাক্ষ্যংকদিয়া এলাকায় তল্লাশির নামে পণ্যবাহী তিনটি জাহাজ আটকে দিয়েছিল আরাকান আর্মি। এর মধ্যে আচার, শুঁটকি, সুপারি, কফিসহ ৫০ হাজারের বেশি বস্তা পণ্য রয়েছে। এসব পণ্য স্থলবন্দরের ব্যবসায়ী শওকত আলী, ওমর ফারুক, মো. আয়াছ, এম এ হাসেম, মো. ওমর ওয়াহিদ, আবদুর শুক্কুর সাদ্দামসহ অনেকের। সর্বশেষ সোমবার সকালে সাতুরু এবং এমবি হারিকিউ লেছ নামে দুটি পণ্যবাহী জাহাজ ফেরত আসলেও একটি কার্গো জাহাজ আরাকান আর্মি হেফাজতে ছিল। সেটিও শনিবার ছেড়ে দিয়েছে। এই জাহাজে ৩০ হাজারের বেশি বস্তা মালামাল রয়েছে।

টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী এহতেশামুল হক বাহাদুর বলেন, ১৬ দিন পর আটকে থাকা পণ্যবাহী জাহাজটি ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। জাহাজটি ঘাটে পৌঁছছে। ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group