1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

গোয়ালঘরের দেওয়াল ভেঙে ইউপি সদস্যের ৩ গরু লুট

  • প্রকাশিত : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃগোয়ালঘরের দেওয়াল ভেঙে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের তিনটি গরু ‘ডাকাতির’ ঘটনা ঘটেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ছালেহ আহমেদ লিটনের চরপাতা গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রোববার (২ ফেব্রুয়ারি) সকালে চরপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মামুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাতেই রায়পুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন ইউপি সদস্য লিটন।

ইউপি সদস্য ছালেহ আহমেদ লিটন জানান, গোয়ালঘরের দরজায় তালা দেওয়া ছিল। তালা কিংবা দরজা ভাঙা হয়নি। দেওয়াল ভেঙে তার তিনটি গরু ডাকাতি করে নিয়ে গেছে। এরমধ্যে একটি গরু দিনে ৮-১০ কেজি দুধ দিত। ডাকাতি করে আমার প্রায় সাড়ে ৪ লাখ টাকার গরু নিয়ে গেছে। রাতেই খবর দিলে পুলিশ এসেছে।

ইউপি চেয়ারম্যান সুলতান মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেওয়াল ভেঙে লিটনের তিনটি গরু নিয়ে গেছে। সম্প্রতি আশপাশে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। গরুর মালিকদের আরও সচেতন হতে হবে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। আশা করি গরুগুলো উদ্ধারসহ তারা এনিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাটি আমাকে কেউ জানায়নি। হয়তো টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group