1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আ.লীগকে প্রতিহত করা হবে: নুর

  • প্রকাশিত : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃগণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা হরতাল অবরোধ, লিফলেট বিতরণ করবে? রাস্তায় নেমে দেখুক, দলমত নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে।শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা মাঠে ‘জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ বির্নিমাণে জনআকাঙ্ক্ষার রাজনীতি’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নুরুল হক নুর বলেন, আগামী নির্বাচন ইতিহাসের সেরা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। রাজনৈতিক দলের নেতাদের বলব আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন। গণঅভ্যুত্থানকে পুঁজি করে কোনো দল যদি লুটপাট করার জন্য দেশটাকে নিজের সম্পত্তি মনে করে সেটাও ভুল হবে। শেখ হাসিনা যেভাবে ফ্যাসিবাদ করেছিল তাই গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। নতুন বাংলাদেশের নেতৃত্ব প্রয়োজন, নতুন রাজনীতি প্রয়োজন। দেশে ৭৫ সালের পর জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, বাংলাদেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে। কাজেই গণঅভ্যুত্থানের পরেও যদি বাংলাদেশকে বির্নিমাণ করতে না পারি তাহলে একই ভোগান্তির দিকে যেতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি। সভায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কির সভাপতিত্বে আরও বক্তব্য দেন, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, ছাত্রঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি কাউসার আহাম্মেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহিবুল্লাহ প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group