1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই

  • প্রকাশিত : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ ন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া পাখির মোড় এলাকায় অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, রোববার (২ ফেব্রুয়ারি) ভোর পৌনে পাঁচটার দিকে বাউশিয়া পাখির মোড় এলাকায় জহিরুল ইসলামের হার্ডওয়্যারের দোকান ও জাকির হোসেনের ফার্নিচারের দোকানে আগুন দেখতে পান তারা। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে অগ্নি নির্বাপণের কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, ভোর পাঁচটার দিকে আমরা অগ্নিকাণ্ডের খবর পাই। দশ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণের কাজ শুরু করি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সকাল ছয়টার দিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।’

এদিকে ক্ষতিগ্রস্ত দুই দোকান মালিক জাকির হোসেন ও জহিরুল ইসলাম জানিয়েছেন, কিছু মালামাল উদ্ধার করা গেলেও অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group